গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।নিহত গৃহবধুর নাম পারভীন বেগম (৩৫)।তিনি বুধবারীবাজারের বনগ্রাম গ্রামের সুহেল আহমদের স্ত্রী। শুক্রবার ভোরে এ ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।এটি হত্যা না আত্নহত্যা এ নিয়ে এলাকায় দেখা দিয়েছে নানা প্রশ্ন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,ঐ এলাকার সুহেল আহমদ তার স্ত্রীর আপন ভাই ইরাজ উদ্দিনের কাছে কিছু টাকা পাওনা ছিল।এ টাকা এনে দিতে স্ত্রী পারভিন কে প্রায় চাপ দিতেন সুহেল আহমদ ।এ নিয়ে বৃহস্পতিবার রাতেও তিনি তার স্ত্রীকে চাপ দেন।শুক্রবার সকালে পারভিন বেগম তার ভাই ইরাজ উদ্দিনের সাথে পাওনা টাকা দেওয়ার বিষয়ে কথা বলেন।এর কিছুক্ষণ পর পরিবারের লোকজন দেখতে পান তিনি অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন।এরপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে শুরু হয় তোলপাড়।খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।ঘটনার পর নিহত পারভিন বেগমের স্বামী সুহেল আহমদ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় শুক্রবার একটি অপমৃতু মামলা নং (৪)/১৭ দায়ের করেন।এ ঘটনার সততা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলি।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মৃদুল কুমার ভৌমিক জানান , লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ম ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।তদন্তের রিপোর্ট আসলে জানা যাবে মৃত্যুর আসল কারণ।