ঢাকা |
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৭
প্রেস বিজ্ঞপ্তি
গোলাপগঞ্জে আন্তর্জাতিক অভিবাসন দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগীতায় এ দিবসটি পালন করা হয়। ”নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে” এ প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে উপজেলা চত্ত্বরে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার জামাল মিয়া, সমাজসেবা অফিসার তানজিলা তাসনিম, শিক্ষা অফিসার পারভেজ তালুকদার, ঢাকাদক্ষিণ ব্র্যাকের শাখা ব্যবস্থাপক আরাফাত হোসেন, হিসাব রক্ষক শফিকুল ইসলাম মুক্তা, ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অগ্রানাইজার রতন মণি দাস, ভূমি অফিসের সার্ভেয়ার দেলোয়ার হোসেন, তহশিলদার নিপেন্দ্র কুমার দাস, নাজির সিরাজুল ইসলাম, ওয়াহিদুজ্জামান, সিও সজ্ঞয় কুমার চকক্রবর্ত্তী, জাকির আহমদ, ওসমান গনি, শাহ আলম, রাসেল আহমদ, রাজন পাল, আব্দুস সামাদ আজাদ, নেওয়ারুন বেগম, সোনারা বেগম, দিলারা বেগম ও মণি বেগম, মোঃ তুরন মিয়া, জসিম উদ্দিন, পিন্টু চন্দ্র দাস ও রাহুল দাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, প্রতারিত অভিবাসিগন ও সাংবাদিকরা এতে অংশগ্রহন করেন। সভাপতিত্ব বক্তব্যে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান বলেন, বর্তমানে বিশ্বে কর্মরত বাংলাদেশীরা রেমিটেন্স প্রেরনের মাধ্যমে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। এ জনসম্পদকে যোগ-উপযোগী প্রযুক্তিগত প্রশিক্ষনের মাধ্যমে আরো দক্ষ করে গড়ে বিশ্বের শ্রম বাজারে রপ্তানী করতে পারলে দেশে অর্থনীতির ভিত্তি আরো সুদৃঢ় করা সম্ভব হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।