গোলাপগঞ্জে অগ্নিকান্ডে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৬

গোলাপগঞ্জে অগ্নিকান্ডে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি
 গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের আছিরগঞ্জ বাজারে গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এতে প্রায় ১২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। শুক্রবার মধ্যরাতে আমকোনা রোডের মনোমিয়ার মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।আগুন লাগার বিষয়টি চারি দিকে জানাজানি হলে বাজারের ব্যবসায়ী  এবং বিভিন্ন গ্রামের লোকজন এসে প্রায় ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এলাকাবাসী ও ব্যবসায়ীরা প্রাথমিক ভাবে ধারণা  করছেন যে এই আগুন মশার কয়েল থেকে আগুন লাগতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মার্কেটের মালিক মনোমিয়ার ছেলে ফরিজের কাপড়ের দোকানসহ আরো ৩/৪টি দোকানের মালামাল পুড়েছে। বিয়ানীবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন তবে তার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।

এই সংবাদটি 262 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ