ঢাকা |
প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৬
সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, গোলাপগঞ্জস্থ কৈলাশটিলা গ্যাস ফিল্ডের এলপি গ্যাস প্ল্যান্ট থেকে দৈনিক প্রায় আড়াই হাজার সিলিন্ডার ৪টি কোম্পানি দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। এ সিলিন্ডার ট্রাকের মাধ্যমে পরিবহন করা হয়। এখানে উৎপাদিত একটি গ্যাস ভর্তি সিলিন্ডার ৬৭৮ টাকায় ক্রয় করে পদ্মা, মেঘনা, যমুনা ও এশিয়াটিক দেশের বিভিন্ন স্থানে বিপনন করে থাকে। ধর্মঘট কারীদের দাবী হচ্ছে-কৈলাশটিলা এলপি গ্যাস প্ল্যান্ট থেকে সরবরাহকৃত সিলিন্ডারে ওজনে কম দেয়া হচ্ছে। গ্যাস ভরার পর সিলিন্ডারটি ভালভাবে পানির সাহায্যে পরীক্ষা না করে সরবরাহ করা হয়। তারা অভিলম্বে গ্যাস ভর্তি একটি সিলিন্ডারের নির্ধারিত ওজন সাড়ে ১২ কেজি গ্যাস সরবরাহ ও সিলিন্ডার ভালভাবে পরীক্ষা করে সরবরাহের দাবী জানান।
জুবায়ের আহমদ চৌধুরী নামের একজন ডিলার জানান, প্রতি সিলিন্ডারে সাড়ে ১২ কেজি গ্যাস দেয়ার কথা থাকলেও পাওয়া যায় মাত্র ৮-১০ কেজি। এ কারণে গ্রাহকদের সাথে তাদের প্রায়শ বিতন্ডা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলার পরও তারা এ নিয়ে কর্ণপাত করে না। এ অবস্থায় বাধ্য হয়ে ডিলার, কন্ট্রাক্টর ও পরিবহন চালকরা ধর্মঘটে নামতে বাধ্য হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ধর্মঘট চলছিল বলে জানান তিনি।
কৈলাশটিলা এলপি গ্যাস প্লান্টের ভারপ্রাপ্ত ডিজিএম ফসিউর রহমান জানান, তারা প্রতিটি খালি সিলিন্ডার পানি দ্বারা নিরাপদ অবস্থায় এবং কোম্পানী গুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে সঠিক ওজনের মাধ্যমে সরবরাহ করে থাকেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।