গোদাগাড়ীতে ১০ লাখ টাকার হেরোইন উদ্ধার

প্রকাশিত: ৪:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০১৭

গোদাগাড়ীতে ১০ লাখ টাকার হেরোইন উদ্ধার

রাজশাহী বিভাগীয় চীফ :
১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গোদাগাড়ী ডিএমসি সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নদীর ঘাট এলাকা থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়। গোদাগাড়ী ডিএমসি সীমান্ত ফাঁড়ির কমান্ডার হাবিলদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় ওই হেরোইন উদ্ধার করে। উদ্ধার হেরোইনের মূল্য প্রায় ১০ লাখ টাকা। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে হেরোইন ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি টহল দল।

এই সংবাদটি 592 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ