ঢাকা |
প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৯
মোহাম্মদ দিদারুল ইসলাম (ফ্রান্স প্রতিনিধি):
বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের হত্যাকাণ্ডে। আবরার সত্যিই একজন মেধাবী ছাত্র ছিল। বেঁচে থাকলে দেশকে অনেক কিছুই দিতে পারত। ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রতিযোগিতা করতে গিয়ে অনেক সময় দেখা যায় গোল্ডেন-এ পাওয়া ছেলেমেয়েরাও ভর্তির সুযোগ পায় না। কিন্তু আবরার ফাহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ মেডিকেল কলেজেও ভর্তির সুযোগ পেয়েছিল। কিন্তু তার ইচ্ছা ছিল প্রকৌশলী হওয়া। মেডিকেলে কিছু দিন ক্লাস করার পর ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। আবরারের প্রকৌশলী হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে গেল। দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারকে গত রোববার রাতে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের একদল নেতাকর্মী।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক কিছু চুক্তির সমালোচনা করে ফেসবুকে আবরার-এর কিছু স্ট্যাটাস এ হত্যার কারণ বলে পরদিন সোমবার বুয়েটের ক্যাম্পাসে আলোচনা ছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। তার সর্বশেষ স্ট্যাটাস ছিল গত সপ্তাহের শনিবার বিকাল ৫টা ৩২ মিনিটে। তাতে ভারতকে মোংলা বন্দর ব্যবহার ও গ্যাস রফতানির সমালোচনা ছিল। এর পরদিন রোববার রাতে বুয়েটের শেরেবাংলা আবাসিক হলের নিজ কক্ষ থেকে আবরারকে ডেকে নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এরপর রাত হলে খবর ছড়ানো হয়, ‘শিবির’ সন্দেহে আবরারকে পেটানো হয়েছে। যদিও সংবাদপত্রের সূত্রগুলো খোঁজ নিয়ে জেনেছে কুষ্টিয়ায় আবরারের পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ফ্র্যাংকেনস্টাইন সৃষ্টি করলে যা হওয়ার তাই হয়েছে। এদেশে প্রবাদ আছে, ‘ঘরের শত্রু বিভীষণ’। আওয়ামী লীগ সরকার যে বজ্র আঁটুনি দিয়েছে তাতে কোনো বিরোধী দলের পক্ষে ‘টুঁ’ শব্দ করাও দুরূহ। ক্যাসিনো-কাণ্ডে যুবলীগের কোনো কোনো নেতার সংশ্লিষ্টতা উদঘাটিত হওয়ার পর বলা হচ্ছিল দলের ইমেজ যারা নষ্ট করবে তাদের কোনো ছাড় দেয়া হবে না। ইমেজ নষ্ট হওয়ার মতো অনেক ঘটনাই তো ঘটেছে। ত্বকী হত্যার বিচার হল না, তনু হত্যার রহস্য উদ্ঘাটিত হল না। সাগর-রুনী হত্যার রহস্য উদ্ঘাটিত হবে এমন আশা দুরাশায় পরিণত হতে চলছে। আবরারের হত্যাকাণ্ডে বুয়েটের ছাত্রলীগ নেতারা জড়িত বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। মাত্র কিছুদিন আগে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে গর্হিত অভিযোগ ওঠার পর। এর পরপরই কীভাবে বুয়েট শাখার ছাত্রলীগ নেতারা একজন জুনিয়র প্রতিভাবান ছাত্রকে পিটিয়ে হত্যা করার দুঃসাহস দেখাল তা ভেবেও কূল-কিনারা পাওয়া যায় না। ঔদ্ধত্য, উচ্ছৃঙ্খলতা, দুঃসাহস ও দুর্বৃত্তপনা এত গভীরে পৌঁছে গেছে যে, কোনো কিছুই এগুলোকে নিবৃত্ত করতে পারছে না। অবস্থা দেখে মনে হয় গোটা সমাজদেহে পচন ধরেছে। এ পচন থেকে সমাজকে, দেশকে কীভাবে উদ্ধার করা যায় উপায় খুঁজে বের করা প্রতিটি দেশপ্রেমিকের দায়িত্ব।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।