গুলশানে ভয়াবহ আগুনে দেড় শতাধিক দোকান পুড়ে মাথায় হাত ব‌্যবসায়ীদের

প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭

গুলশানে ভয়াবহ আগুনে দেড় শতাধিক দোকান পুড়ে মাথায় হাত ব‌্যবসায়ীদের

সোমবার রাত ২টার দিকে আগুন লাগার পর ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নেভাতে পারেনি ফায়ার সার্ভিস। দ্বিতল মার্কেট ভবনের পূর্ব দিকের একটি অংশ ধসে পড়েছে ভোরের দিকেই।

গুলশান-১ নম্বরে সিটি করপোরেশনের প্রায় সাত বিঘা জমির ওপর নির্মিত এই বিপণি বিতানে কাঁচা ও পাকা মার্কেট মিলিয়ে দুই অংশে দোকান রয়েছে ছয়শর মত। নিচতলায় বড় একটি অংশে আসবাবপত্রের পাশাপাশি খাবার ও গ‌্যাস সিলিন্ডার মেরামতের দোকান রয়েছে। দোতলায় রয়েছে আমদানি করা খাদ‌্যপণ‌্য, প্রসাধনী, পোশাক, প্লাস্টিক পণ‌্য, গয়না ও ইলেকট্রনিক্স পণ‌্যের দোকান। আর নিচতলায় পূর্ব অংশে রয়েছে কাঁচাবাজার।

পাকা মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি এস এম তালাল রিজভী বলেন, রাত আড়াইটার দিকে আগুন লেগেছে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান।

“তখন ফায়ার সার্ভিসের মাত্র দুটি ইউনিট ছিল। ফায়ার সার্ভিসের ইউনিটের স্বল্পতার কারণে দুই মার্কেটই আগুনে পুড়েছে। ভোর ৪টার দিকে ফায়ার সার্ভিসের ইউনিট বাড়ানো হয়। আগে বাড়ালে ক্ষতি এত হত না।”

ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ জানাতে না পারলেও দুই মার্কেট মিলিয়ে কমপক্ষে দেড়শ কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করেন রিজভী।

এই সংবাদটি 461 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ