ঢাকা |
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৬
ডেক্স রিপোর্ট:
রাজধানী ঢাকার গুলশানে একটি অভিজাত রেস্টুরেন্টে বন্দুকধারীদের হামলায় নিহত ২০ জনের পরিচয় প্রকাশ করা হয়েছে।
শুক্রবার রাতে ওই হামলার ঘটনায় নিহতদের মধ্যে ১০ জন পুরুষ ও ১০ জন নারী রয়েছেন।
নিহত ২০ জনের মধ্যে ১৭ জন বিদেশী। এদের মধ্যে নয়জন ইতালীয় নাগরিক, সাতজন জাপানি নাগরিক এবং একজন ভারতীয় নারী রয়েছেন।
শনিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর আরও জানায়, নিহত বাকি তিনজনের দুজন বাংলাদেশী এবং একজন বাংলাদেশী বংশদ্ভূত মার্কিন নাগরিক।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশান ২ নম্বরের হলি আর্টিজেন রেস্টুরেন্টে একদল অস্ত্রধারী ঢুকে বিদেশীসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। সকালে কমান্ডো অভিযান চালিয়ে ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়।
এ সময় সেখান থেকে ২০টি মৃতদেহ বের করা হয় যাদেরকে রাতেই গলা কেটে হত্যা করা হয় বলে আইএসপিআর জানিয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।