গুরুদাসপুরে তুলার মিলে অগ্নিকান্ড ১৫লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০১৭

গুরুদাসপুরে তুলার মিলে অগ্নিকান্ড ১৫লাখ টাকার ক্ষতি


রাজশাহী বিভাগীয় চীফ :
নাটোরের গুরুদাসপুর উপজেলার উত্তরনারীবাড়িতে অবস্থিত মেসার্স বাচ্চু এন্টারপ্রাইজের ঝুট থেকে তুলা তৈরির একমাত্র ওপেনার মিল ও যাবতীয় পণ্য সামগ্রী ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মিভুত হয়ে কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন ব্যাংক ঋণের চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ওই প্রতিষ্ঠানের প্রোপ্রাইটার মো. নুরুল কাওছার।
উপজেলা ফায়ার সার্ভিস সুত্রে জানাগেছে, বুধবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে ওই তুলার মিলে আগুনের সুত্রপাত হয়।। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টিম লিডার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে উপজেলা ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান মালিক নুরুল কাওছার বলেন, তুলার মিল কারখানা নির্মানের লক্ষ্যে একটি বে-সরকারি ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা ঋণ নিয়ে সবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলাম। সেই মুহুর্তে ভয়াবহ অগ্নিকান্ডটি আমাদের সর্বশান্ত করে দিয়েছে। ভস্মিভুত মিলটি চালু করা ও ঋণ পরিশোধের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রয়েছি আমরা।

এই সংবাদটি 628 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ