ঢাকা |
প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০১৭
রাজশাহী বিভাগীয় চীফ:
রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, আমরা বড়ই কৃপণ। কেউ কাউকে সম্মান করতে চাই না। কাউকে স্বীকৃতি দিতে চাই না। গুণীদের সম্মান দেয়ার কৃপণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে আমরা আমাদের গুণীদের প্রাপ্য সম্মান দিতে পারবো।
জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানে রাজশাহীর পাঁচ গুণী ব্যক্তিকে সম্মাননা দেয় জেলা শিল্পকলা একাডেমি। শিল্পকলা একাডেমি মিলনায়তনেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জননেতা ফজলে হোসেন বাদশা আরো বলেন, পাঁচ গুণী ব্যক্তিকে সম্মাননা দিয়ে শিল্পকলা একাডেমি আমাদের কৃপণতার বাঁধ ভেঙে দিল। গুণীদের সম্মান দিলে দেশ, জাতি ও সমাজ সম্মানিত হবে। তখন আমাদেরই মাথা উঁচু হবে। আমরা গুণীদের নিয়ে গর্বিত হওয়ার সুযোগ পাবো। তাই যার যা সম্মান, তাকে তা দিতে হবে।
অনুষ্ঠানে মঞ্জুশ্রী রায় (কণ্ঠসংগীত), জাবেদ আলী (নৃত্যকলা), তাজুল ইসলাম (নাট্যকলা), ড. দীনবন্ধু পাল (যন্ত্রসংগীত) ও আবুল কালাম আজাদকে (চার্বকলা) সম্মাননা দেয়া হয়। রাজশাহীর সাংস্কৃতিক অঙ্গনের এক একটি উজ্জ্বল নৰত্র সম্মাননা প্রাপ্ত এই পাঁচ গুণি ব্যক্তি। তাই তাদের এ সম্মাননা দিল রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এ নৃত্যগুর্ব বজলার রহমান বাদল। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ রায়হান, মোহাম্মদ সালাহউদ্দীন, জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার প্রমুখ উপসি’ত ছিলেন। সম্মাননা প্রদান শেষে সন্ধ্যায় সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।