ঢাকা |
প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৮
স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের কালীগঞ্জ শহরে জেলা পরিষদের মালিকানাধীন গাছের ডাল পড়ে ফাহমিদা খাতুন (৩৮) নামে এক নারী নিহত হয়েছে। নিহত ফাহমিদা কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রউফের স্ত্রী। তাদের এক ছেলে ও একটি মেয়ে রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি কালীগঞ্জ শহরের কোটচাঁদপুর সড়কের নতুনবাজারে গোস্তর দোকানের সামনে দাড়িয়ে ছিলেন। এসময় রাস্তার পাশের থাকা শতবর্ষী রেইন্ট্রি গাছের শুকনা ডাল ভেঙ্গে তার মাথার উপর পড়ে গুরুতর জখম হন। স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী প্রোকৌশলী শহিদুল ইসলাম জানান, আমাদের রউফ স্যার উপজেলা প্রশাসনের আয়োজনে বিদ্যুৎ ও জ¦ালানি সপ্তাহ উপলক্ষ্যে র্যালীতে যোগ দিতে গিয়েছিলেন। এসময় তার স্ত্রী বাজারে এসেছিলেন প্রয়োজনীয় কেনাকাটা করতে। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান গাছের ডাল পড়ে পবিস কর্মকর্তার স্ত্রী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য-ঝিনাইদহ, কোটচাঁদুর, কালীগঞ্জসহ বিভিন্ন সড়কে জেলা পরিষদের মালিকানাধীন শতবর্ষী গাছগুলো ঝুকিপুর্ন অবস্থায় দাড়িয়ে আছে। সম্প্রতি ভারতের অংশে যশোর সড়কে শতবর্ষী এ সব গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।