গাইবান্ধায় দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০১৯

গাইবান্ধায় দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার সদর উপজেলার দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ৩৯তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে কবুতর উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার রায়, স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সরকার, সহকারি শিক্ষক বৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা।

এই সংবাদটি 553 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ