গাইবান্ধায় নানা আয়োজনের মধ্য দিয়ে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০১৯

গাইবান্ধায় নানা আয়োজনের মধ্য দিয়ে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

হামিদুল হক মন্ডল,গাইবান্ধা প্রতিনিধিঃ

সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে ব্যতিক্রমধর্মী আয়োজনে গাইবান্ধায় পালিত হলো যমুনা টেলিভিশনের ৫ প্রতিষ্ঠাবার্ষিকী। সম্প্রচারের ৫ বছর পার করে ষষ্ঠ বর্ষে পর্দাপন করলো জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল যমুনা টেলিভিশন।

আজ ৫ এপ্রিল শুক্রবার বিকেলে গাইবান্ধার রেলস্টেশন এলাকার ‘জুম বাংলাদেশ স্কুল’ চত্ত্বরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে উদযাপন করা হয় বর্ষপূর্তি।

উৎসবে স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানটি রেলওয়ে কলোনীতে বসবাসরত নারী-পুরুষরা ছাড়াও বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

কেক কাটার পর শিশুদের হাতে বিস্কুট, চকলেট ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। মনোমুগ্ধকর পরিবেশে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।সংবাদভিত্তিক চ্যানেল যমুনা টেলিভিশন ভালোবাসার পাঁচ বছর পার করলো। ষষ্ঠ বছরের পথচলা শুরু হলো যমুনা টেলিভিশনের। দর্শকের ভালোবাসাই যমুনার সফলতা। আরও এগিয়ে যমুনা টেলিভিশন এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সকলে।

প্রায় এক বছর আগে ‘জুম বাংলাদেশ স্কুলটি’ প্রতিষ্ঠিত হয় রেলওয়ে কলোনীতে। প্রতিষ্ঠার পর থেকে স্কুলটিতে সমাজের সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক শিশুকে বিনামুল্যে পাঠদানে সহায়তা করছে বিভিন্ন স্কুল-কলেজের অধ্যয়নরত ৩০ জন শিক্ষার্থী।

এই সংবাদটি 556 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ