গলাচিপায় ‘৩১৩ বদরী কাফেলা সংঘ ফাউন্ডেশন’র আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫

গলাচিপায় ‘৩১৩ বদরী কাফেলা সংঘ ফাউন্ডেশন’র আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

মোঃ সাব্বির হোসেন, গলাচিপা, পটুয়াখালী

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ২নং গোলখালী ইউনিয়নের সুহরি মাধ্যমিক বিদ্যালয়-এ ১৮ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টায় “৩১৩ বদরী কাফেলা সংঘ ফাউন্ডেশন”-এর উদ্যোগে আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জন মোহাম্মদ মঈনুদ্দিন আহম্মেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মোঃ সাব্বির হোসেন, সুহরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাজা মিয়া এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।

সভায় ছাত্র–ছাত্রীদের মাঝে বিভিন্ন জরুরি তথ্য ও সেবামূলক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ফাউন্ডেশনের উপদেষ্টা সার্জন মঈনুদ্দিন আহম্মেদ তথ্য ও সেবার প্রতিটি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অরাজনৈতিক স্বেচ্ছাসেবী দ্বীনি সংগঠন “৩১৩ বদরী কাফেলা সংঘ ফাউন্ডেশন”—যার স্লোগান “সত্যের সন্ধানে সুন্নাহ ও ঐক্যের আহ্বানে”—এর পক্ষ থেকে জরুরি সেবা ও সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ যোগাযোগ নম্বরসমূহ লিফলেটে প্রকাশ করা হয়। লিফলেটে ফায়ার সার্ভিস, জাতীয় জরুরি সেবা ৯৯৯, এবং নানাবিধ সেবামূলক প্রতিষ্ঠানের হেল্পলাইন নম্বর অন্তর্ভুক্ত ছিল।

ফাউন্ডেশনের পরিচালক মোঃ সাব্বির হোসেন জানান, “জরুরি সময়ে লিফলেটে দেওয়া আছে, কোন নম্বর কাজ না করলে নিচের বাম পাশে থাকা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করলে সংশ্লিষ্ট সেবা নিশ্চিত করতে সহযোগিতা করা হবে।”

সংগঠনের চেয়ারম্যান মুফতী মোস্তাফিজুর রহমান ইসলামবাগী তথ্য ও সেবার এই গুরুত্বপূর্ণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি ফাউন্ডেশনের উপদেষ্টা, পরিচালক ও সকল সদস্যদের জন্য দোয়া ও শুভকামনা প্রকাশ করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ এ উদ্যোগকে প্রশংসনীয় ও সময়োপযোগী বলে উল্লেখ করেছেন।

এই সংবাদটি 245 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ