ঢাকা |
প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২১
ময়মনসিংহের গফরগাঁও এলাকায় ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ছুড়িকাঘাতে দুই জন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার পর ট্রেনটিতে ডাকাতির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের জামালপুর থানার (জিআরপি) উপ-পরিদর্শক সোহেল রানা।
নিহতদের মধ্যে একজন জামালপুর পৌর শহরের ইকবালপুরের বাসিন্দা ওয়াহেদ আলীর ছেলে নাহিদ(৪০)। অপরজনের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০ বছর। এ সময় আহত হয়েছেন ইসলামপুর উপজেলার মাঝপাড়ার বাসিন্দা হিরু মিয়ার ছেলে রুবেল (২২)। বর্তমানে তিনি জামালপুর ২৫০শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোহেল রানা জানান, ময়মনসিংহের গফরগাঁও এলাকায় ট্রেনে ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।