ঢাকা |
প্রকাশিত: ৭:১১ পূর্বাহ্ণ, মে ১, ২০২০
অবশেষে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত ‘জি র্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দিয়েছে সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর। গণস্বাস্থ্য কেন্দ্র থেকে এসংক্রান্ত সরকারি বিধি-বিধান মেনে আবেদন করার পর গতকাল বৃহস্পতিবার ওই অনুমতি দেওয়া হয়। এ ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ও আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র বাংলাদেশ-আইসিডিডিআরবিতে এই কিটের কার্যকারিতা পরীক্ষা বা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমতি দেওয়া হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আগামী শনিবার কিটের ট্রায়াল চালানোর বিষয়ে বিএসএমএমইউ কর্তৃপক্ষ বসবে বলে আমাদের জানিয়েছে। আশা করি সব প্রক্রিয়া শেষ করে আগামী মাসের মধ্যে সুখবর দেওয়া যাবে।’
এরই মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কাছে কিট দেওয়া হয়েছে নমুনা ট্রায়ালের জন্য।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান কালের কণ্ঠকে ওই তথ্য নিশ্চিত করে বলেন, ‘দুটি প্রতিষ্ঠানকে আমরা নিরপেক্ষ ট্রায়ালের অনুমতি দিয়েছি। এর ফলাফলের ভিত্তিতে পরবর্তী নিবন্ধন অনুমোদনের বিষয়টি বিবেচনায় আসবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।