ঢাকা |
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৫
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে সংবাদদাতা:
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় গণঅধিকার পরিষদের এমপি পদপ্রার্থী জহিরুল ইসলাম স্থানীয় টুকের বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ গণসংযোগ কর্মসূচিতে তিনি এলাকার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং ভিপি নুরুল হক নুরের সালাম পৌঁছে দেন।
গণসংযোগকালে জহিরুল ইসলাম বলেন, “আমি একজন শ্রমিকের ছেলে। শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করতেই মাঠে নেমেছি। নির্বাচিত হই বা না হই—কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাটের শ্রমিকদের কল্যাণে আমি কাজ চালিয়ে যাব।”

তিনি আরও বলেন, “পাথর কোয়ারি সচল করতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে। সিলেট জেলার মধ্যে কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর-গোয়াইনঘাটে শিক্ষার হার সবচেয়ে কম। তাই শিক্ষার মান উন্নয়ন এবং প্রতিটি মানুষের মৌলিক সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
গণসংযোগ কর্মসূচি সুষ্ঠু ও শৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এতে স্থানীয় নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

উপস্থিত ছিলেন—
গণঅধিকার পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক লিটন মাহমুদ, সদস্য সচিব সোহেল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ
যুগ্ম সদস্য সচিব নাজিম উদ্দিন, সদস্য সুমন আহমেদ প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।