ঢাকা |
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২৬
গলাচিপা প্রতিনিধি | মো. সাব্বির হোসেন
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৫ নম্বর রতনদী-তালতলী ইউনিয়নের দেওয়ান বাজার এলাকায় সরকারি খাল খননের কাজে ব্যবহৃত ভেকুর আঘাতে কৃষক সুশীল ব্যাপারীর পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে তিনি প্রায় ১০ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন। পরিবারের ভাষ্য, একসময়ের সবুজে ঘেরা পানের বরজ এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ঘটনার খবর পেয়ে শনিবার ক্ষতিগ্রস্ত পানের বরজ পরিদর্শন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, রতনদী-তালতলী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু বকর এবং গণঅধিকার পরিষদের ইউনিয়ন শাখার সভাপতি দুলাল মাস্টার।
পরিদর্শন শেষে তারা বলেন, একজন কৃষকের বহু বছরের শ্রম ও জীবিকার অবলম্বন এভাবে নষ্ট হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দায়ীদের চিহ্নিত করে ন্যায়বিচার নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত কৃষককে দ্রুত যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
এ বিষয়ে গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন নবী বলেন, “আমার খাল খননের প্রকল্পের কাজ প্রায় ছয় মাস আগেই শেষ হয়েছে। বর্তমানে যে খননের কথা বলা হচ্ছে, সেটি কোন প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে, সে বিষয়ে আমার জানা নেই।”
ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে কোনো কৃষকের জীবিকা যেন ক্ষতিগ্রস্ত না হয়। একই সঙ্গে ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করে কৃষক সুশীল ব্যাপারীকে দ্রুত ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।