খালেদা জিয়া’র মুক্তির দাবীতে বিয়ানীবাজার পৌর ও উপজেলা বিএনপির পৃথক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, মে ১৫, ২০১৮

খালেদা জিয়া’র মুক্তির দাবীতে বিয়ানীবাজার পৌর ও উপজেলা বিএনপির পৃথক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

বিয়ানীবাজার প্রতিনিধি ::

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিয়ানীবাজার পৌর ও উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠন। সোমবার ( ১৪ মে) বিকালে পৃথকভাবে পৌর ও উপজেলা বিএনপি’র অঙ্গ সংঘঠনের নেতৃবৃন্দ’রা বিক্ষোভ মিছিল করে। মিছিলগুলো উপজেলার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভা’র মাধ্যমে সমাপ্ত হয় ।

প্রথমে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি’র সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ বকশি, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান, যুগ্ম সম্পাদক এম সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল হোসেন খান, সিলেট জেলা বিএনপি স্বেচ্ছাসেবক সম্পাদক ছরওয়ার হোসেন , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক কামাল হোসেন, উপজেলা জাসাস আহবায়ক আব্দুল কাদের, পৌর যুবদলের সভাপতি হোসেন আহমদ দোলন, সাংগঠনিক সম্পাদক জোবের আহমদ শাহজাহান, উপজেলা ছাত্রদল সভাপতি ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক এনাম উদ্দিন, কলেজ শাখার সাধারণ সম্পাদক আখতার হোসেন লিমন , ছাত্রদল নেতা সুমন, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এম আলম চৌধুরী প্রমুখ। এ সময় বিয়ানীবাজার উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংঘঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

অপর পথসভায় বিয়ানীবাজার উপজেলার পৌর বিএনপি’র সভাপতি আবু নাসের পিন্টুর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক কবির আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাহিত্য বিষয়ক সম্পাদক ও উপজেলা জাসাসের সদস্য সচিব গোলজার আহমদ রাহেল, প্রচার সম্পাদক মাসুক আহমদ, পৌর যুবদলের সাধারন সম্পাদক নজমুল হোসেন, যুগ্ন সম্পাদক সুমন আহমদ প্রমুখ ।এ সময় বিয়ানীবাজার পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 552 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ