ঢাকা |
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৬
কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি, কামাল উদ্দিন আহমেদ জুনেদ, সাধারণ সম্পাদক এম এ মজিদ, পৌর বিএনপির সভাপতি শামীম আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুল আলম সোহেল এক যুক্ত আবেদনে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী প্রবাসী শওকতুল ইসলাম শকু ও রেদোয়ান খানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিকট লিখিত আবেদন করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়, পূর্বে আরেকটি আবেদন তদন্তাধীন থাকার পরও দলের মধ্যে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী উক্ত ব্যক্তিদ্বয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ঘোষিত রূপরেখাকে পদদলিত করে কুলাউড়া উপজেলার ৩য় ধাপের ৭টি ইউনিয়নের প্রার্থীদের নাম মনগড়া ও এখতিয়ার বহির্ভূতভাবে প্রকাশ করে আগ্রহী অন্যান্য প্রার্থী ও জনমনে অব্যাহতভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে।
আবেদনে আরও বলা হয়, এই চক্রের হোতাসহ অনেকে গত পৌর নির্বাচনে প্রকাশ্যে নৌকা প্রতীকের পক্ষে কাজ করে পর পর ২ বারের নির্বাচিত মেয়র উপজেলা বিএনপির সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদকে মাত্র ৫৬ ভোটে হারিয়ে উল্লাস নৃত্য করেছে। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে দল ও জোট মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন। ১/১১ এর দোসর হয়ে তৎকালীন সেনা সমর্থিত কিংস পার্টিতে যোগদান করে স্বেচ্ছায় বিএনপি ত্যাগ করতঃ জিয়া পরিবারকে তুলোধুনো করেছিল। বিজ্ঞপ্তি
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।