ঢাকা |
প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০১৬
মৌলভীবাজার প্রতিনিধি: সিলেটে কলেজ ছাত্রী খাদিজা আক্তারের উপর হামলাকারী বদরুলের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে মৌলভীবাজারে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও উদীচী শিল্পীগোষ্ঠী।
বৃহস্পতিবার ০৬ অক্টোবর সন্ধায় শহরের চৌমোহনা থেকে মশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমোহনা এসে শেষ হয়। পরে সেখানে বক্তব্য দেন উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদের সভাপতি ডাডলি ডেরিক প্রেন্টিস, যুব ইউনিয়ন জেলা সংসদের সভাপতি মাসুক মিয়া, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি কামরুল হাসান মিজু ও সহ-সভাপতি প্রশান্ত দেব।
এসময় বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির পরিনাম হচ্ছে ছাত্রীদের উপর একের পর এক নির্মম হামলা। খাদিজার উপর হামলাকারী বদরুলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে বরর্বতার এই ধারা চলতে থাকবে। তাই দ্রুত আইনে বদরুলের বিচারের দাবি করেন বক্তারা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।