ঢাকা |
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৫
জাপানে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন বার্সেলোনা কোচ লুইস এনরিক।
ক্লাব বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারে বার্সেলোনার শক্তিশালী স্কোয়াডই থাকছে। স্কোয়াডে রয়েছেন আক্রমণভাগের তিন তারকা- লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ।
এ ছাড়া সার্জিও সাম্পার, জেরার্ড গাম্বাউ, মুনির এল হাদ্দাদি ও সান্দ্রো রামিজের মতো তরুণদেরও স্কোয়াডে রেখেছেন বার্সা কোচ।
আগামী ১০ থেকে ২০ ডিসেম্বর জাপানে বসছে ফিফা ক্লাব বিশ্বকাপের ১২তম আসর।
কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর ক্লাব আমেরিকা ও চায়নার গুয়াঞ্জহুয়া এভারগ্রান্ডের মধ্যকার জয়ী দলের বিপক্ষে আগামী ১৭ ডিসেম্বর সেমিফাইনাল খেলবে বার্সেলোনা।
আর সেমিতে জিতলে ২০ ডিসেম্বর ফাইনালে বার্সার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট।
ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ দুবার ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতে বার্সেলোনা। বার্সা সবশেষ শিরোপা জিতেছিল ২০১১ সালে।
জাপানে অনুষ্ঠিত সেবারের ফাইনাল ম্যাচে মেসির জোড়া গোলে ব্রাজিলের ক্লাব সান্তোসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা-উৎসব করেছিল স্প্যানিশ জায়ান্টরা। চার বছর পর সেই জাপানেই শিরোপা পুনরুদ্ধারের হাতছানি বার্সার সামনে।
২৩ সদস্যের বার্সেলোনা স্কোয়াড :
গোলরক্ষক : মার্ক-আন্দ্রে টের স্টেগেন, ক্লাউদিও ব্রাভো, জরদি মাসিপ।
ডিফেন্ডার : জরদি আলবা, ডগলাস, জেরার্ড পিকে, হাভিয়ের মাশচেরানো, মার্ক বাত্রা, দানি আলভেজ, আদ্রিয়ানো, টমাস ভারমিলেন, জেরেমি ম্যাথিউ।
মিডফিল্ডার : ইভান রেকেটিচ, সার্জিও বুসকেটস, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও রবার্তো, সার্জিও সাম্পার, জেরার্ড গাম্বাউ।
ফরোয়ার্ড : লুইস সুয়ারেজ, নেইমার, লিওনেল মেসি, মুনির এল হাদ্দাদি, সান্দ্রো রামিরেজ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।