ঢাকা |
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭
ক্রিকেট
জাতীয় দলে খেলার স্বপ্ন ওদের
রাজশাহী বিভাগীয় চীফ :
প্রাথমিক স্কুলের গণ্ডি পেরোতেই যে গ্রামের মেয়েদের বসিয়ে দেওয়া হতো বিয়ের পিঁড়িতে, সে গ্রামের মেয়েরাই আজ খেলছে ক্রিকেট। গ্রামবাসীর উৎসাহে তারা এখন স্বপ্ন দেখেন জাতীয় ক্রিকেট দলে খেলার।
অবিশ্বাস্য মনে হলেও এ অসম্ভবকে বাস্তবে পরিণত করেছে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মাধপুর ডা. ইসমাইল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পাবনা শহর থেকে ১৫ কিলোমিটার দূরের গ্রাম মাধপুরে নারী শিক্ষা বিস্তারে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় ডা. ইসমাইল হোসেন মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়। গ্রামীণ সংস্কার আর বাল্যবিবাহের সাথে যুদ্ধ করে কদিন আগেও যে বিদ্যালয়ে শিক্ষার্থী ধরে রাখতেই হিমশিম খেতেন শিক্ষকরা, শিক্ষার্থীদের দৃঢ়তা আর প্রত্যয়ে তারাই এখন গাইছেন দিন বদলের গান। একঝাঁক কিশোরী ব্যাট বল নিয়ে সপ্তাহে দুদিন নিয়ম করে স্কুল মাঠে করছে অনুশীলন।
সাকিব, তামিম, মাশরাফিদের খেলা দেখে ক্রিকেটের প্রতি ভালোবাসা তৈরি হলেও তাদের আদর্শ সালমা, রোমানা, আয়শারা। জাতীয় দলে খেলার স্বপ্নে বিভোর এ কিশোরীদের উন্মাদনার পালে হাওয়া দিয়েছেন শরীরচর্চা শিক্ষক তুহিন হোসেন। শুধু প্রশিক্ষণই নয় স্কুল থেকে সরবরাহ করছেন খেলার সরঞ্জাম।
সরেজমিনে ইসমাইল মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় মাঠে অনুশীলনে ব্যস্ত এক ঝাঁক দুরন্ত কিশোরী। অনুশীলন শেষে ছাত্রীরা দু’দলে ভাগ হয়ে ম্যাচ খেলা শুরু করলেন। আর সেখানেই বিস্ময়ের সূচনা। মুহূর্তেই জমে গেল শ’খানেক দর্শক। মুহুর্মুহু করতালির মাঝে দেখা গেল চার ছক্কার ফুলঝুরি। মাত্র মাস ছয়েক আগে খেলতে শুরু করা এ কিশোরীদের খেলায় পাওয়া গেল অনেকটাই ক্রিকেটীয় ব্যাকরণ এবং নিয়মিত অনুশীলনের ছাপ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।