ঢাকা |
প্রকাশিত: ৮:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৫
অবশেষে শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন ক্রিকেটার শাহাদাত হোসেন। মঙ্গলবার তার আবেদন শুনে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আমির হোসেনের বেঞ্চ তাকে জামিনের আদেশ দেন। ৩১ মার্চ পর্যন্ত তাকে জামিন দেয়া হয়। সেই সঙ্গে কেন তাকে নিয়মিত জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। তিন সপ্তাহের মধ্যে সরকারকে এর জবাব দিতে বলা হয়েছে। এর আগে গত ১২ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা শাহাদাতের জামিন আবেদন নাকচ করেছিল। উল্লেখ্য, গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাতকে আসামি করা হয়। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে শিশুটিকে অমানুষিক নির্যাতনের অভিযোগ আনা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।