কৌতূহলী ও অনুসন্ধাানী হোন— মোস্তফা সেলিম

প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০১৯

কৌতূহলী ও অনুসন্ধাানী হোন— মোস্তফা সেলিম

সফল এবং আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন বাস্তবায়নের কাজ।
প্রতেকের ভেতর মানবিকবোধ জাগ্রত করা।
কৌতূহলী ও অনুসন্ধাানী হওয়া।
মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করা।
লাইব্রেরির কাছে, প্রকৃতির কাছে যাওয়ার পাশাপাশি বিশ্বভ্রমণের চিন্তাকে অগ্রাধিকার দেয়া
তবেই এগিয়ে যাবে দেশ, সমাজ এবং সভ্যতা।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রেরণা ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দিলেন
বিশিষ্ট লেখক, গবেষক মোস্তফা সেলিম।

রোববার (২৮ জুলাই) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী পরগনাহী দৌলতপুর সিনিয়র মাদরাসায় বক্তব্য প্রদানকালে তিনি শিক্ষার্থীদের এমনটিই দিক নির্দেশনা প্রদান করেন।

মাদরাসার শিক্ষানুরাগী সদস্য কাজী রমিজ উদ্দিনের উদ্যোগে ও গভর্ণিং বডি’র আয়োজনে ছাত্র- ছাত্রীদের উদ্দেশ্যে ‘মোটিভেশনাল বক্তৃতা’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান। উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক, সাংবাদিক, প্রবাসী, ব্যবসায়ী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা আলোকিত জীবনের সূত্র, কণিকা, সফল মানুষের গল্পসহ নানা প্রেরণামূক তথ্য তুলে ধরেন শিক্ষার্থীদের মাঝে।

এই সংবাদটি 1123 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ