ঢাকা |
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৬
সময়চিত্র ১৮ জুলাই সোমবার
ডেক্স রিপোর্ট: কোনো জঙ্গি স্বাভাবিক জীবনে ফিরে এসে জঙ্গিদের সম্পর্কে তথ্য দিলে তাকে ১০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
এছাড়া যে কেউ জঙ্গিদের ব্যাপারে নিশ্চিত তথ্য দিলে তাকে ৫ লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।
বগুড়ায় জঙ্গিবিরোধী অভিযান শেষে সোমবার দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে র্যাব ডিজি এ ঘোষণা দেন।
তিনি বলেন, কোনো জঙ্গি যদি স্বাভাবিক জীবনে ফিরে এসে তার দল বা জঙ্গি কার্যক্রম সম্পর্কে তথ্য দেয় তাহলে তাকে ১০ লাখ টাকা পুরস্কার এবং তাকে ও তার পরিবারকে নিরাপত্তা দেয়া হবে।
এ সময় বেনজীর আহমেদ জানান, শোলাকিয়ায় হামলাকারী শফিউলসহ অন্যান্য স্থানে হামলাকারী জঙ্গিরা বগুড়ার সারিয়াকান্দির টেংরাকুয়ারা জঙ্গি ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছে। জঙ্গিবিরোধী অভিযানে এই প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করা হয়েছে।
এর আগে রোববার গভীর রাতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরাঞ্চল ঘাঘুয়া, জামফল, পাঁচবাড়িয়া, ট্যাংরাকুড়া, সনপচা ও কাজলা এলাকা এবং জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পাকরুল চরে জঙ্গিবিরোধী অভিযান নামে যৌথবাহিনী।
এ বিশেষ অভিযানে ওইসব প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করা হয়েছে। এ সময় জিহাদি বই, ধারালো অস্ত্র, ম্যাগজিন রাখার বেল্ট উদ্ধার করা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।