কে হচ্ছেন নগরপিতা

প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৬

বিয়ানীবাজার পৌর প্রশাসকের দায়েরকৃত সিভিল আপিল (৬০১/০৯) মামলাটি খারিজ হয়েছে গত ২০ জানুয়ারী। মামলার বাদী পৌর প্রশাসক তফজ্জুল হোসেন এর কাছে রায়ের পূর্ণাঙ্গ কপি না পৌছানোর বদৌলতে অদ্যাবধি পর্যন্ত তিনি দায়িত্ব পালন করছেন। মামলার পূর্ণাঙ্গ রায় সংশ্লিষ্টদের হাতে পৌছার পর কে হচ্ছেন বিয়ানীবাজার পৌরসভার অন্তবর্তীকালীন প্রশাসক এ নিয়ে জল্পনা-কল্পনা ও নানা হিসাব নিকাশ চলছে । চায়ের স্টল থেকে শুরু করে  উপজেলা জুড়ে
জানা যায়, বহুল আলোচিত ৬০১/০৯ মামলার  রীট বদৌলতে দীর্ঘ ১৫ বছর থেকে পৌর প্রশাসকের দায়িত্ব পালন করে আসছেন সাবেক সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তফজ্জুল হোসেন। ২০০১ সালে বিয়ানীবাজার পৌরসভা গঠিত হওয়ার পর পৌর প্রশাসক হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দায়িত্ব প্রদান করে তৎকালীন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। মন্ত্রণালয়ের এ আদেশ চ্যালেঞ্জ করে তৎকালীন সদর ইউনিয়নের চেয়ারম্যান তফজ্জুল হোসেন আদালতে (২৩৭৫/২০০১) রীট দায়ের করেন। উক্ত রীট মামলাটি পরবর্তীতে আপিল ডিভিশনে ৬০১/০৯ ধারণ করে সিভিল আপিলে রূপান্তর হয়। উক্ত মামলার আলোকে আদালত তাকে পৌর প্রশাসকের দায়িত্ব পালনের নির্দেশ দেন। সে দীর্ঘ দিন থেকে আইনী নানা মারপ্যাচে উক্ত মামলাটি নিষ্পত্তি না হওয়া সাপেক্ষে পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন তফজ্জুল হোসেন। গত ২০ জানুয়ারী বুধবার অবশেষে পৌর প্রশাসকের দায়েরকৃত সিভিল আপিল (৬০১/০৯) মহামান্য আদালতের আপিল বিভাগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা’র নেতৃত্বাধীন বেঞ্চ তা ডিসমিস করে। উক্ত রায়ের আলোকে বিয়ানীবাজার পৌরসভার প্রশাসক পদে থাকার বৈধতা হারিয়েছেন তফজ্জুল হোসেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কিন্তু মামলার রায়ের পরও তফজ্জুল হোসেন পৌর প্রশাসকের দায়িত্ব পালন করে যাচ্ছেন কিভাবে সে ব্যাখায় সংশ্লিষ্টদের অভিমত মামলার পূর্ণাঙ্গ রায় বাদী পক্ষের হাতে না পৌছানোর আইনী মারপ্যাচে তিনি এ দায়িত্ব পালন করছেন। তাই উক্ত মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি সংশ্লিষ্টদের হাতে পৌছানোর পরই বিয়ানীবাজার পৌরপ্রশাসকের পদে শূন্যতা দেখা দিবে। নির্বাচনের পূর্ব পর্যন্ত প্রশাসকের শূন্য পদে দায়িত্ব পালন করতে কাকে নিয়োগ দেয়া হবে এই জল্পনা কল্পনা ও নানা হিসাব নিকাশ চলছে পৌর শহর সহ গোটা উপজেলার সচেতন মহলে।
 

এই সংবাদটি 418 বার পঠিত হয়েছে