ঢাকা |
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৬
বিশেষ প্রতিনিধি : ছাত্রলীগের ৩০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সদস্যের দায়িত্ব পেয়েছেন সংগঠনের ত্যাগী ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা মোঃ জীবন রহমান। ২২ ফেব্র“য়ারী সন্ধ্যায় ছাত্রলীগের প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কিন্তু ওখানে ২৭ জন সদস্যদের নাম প্রকাশ পায়নি, যারা সদস্য হয়েছেন তাদের মৌখিকভাবে জানিয়ে দেয়া হয়েছে। মোঃ জীবন রহমানের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের প্রতাবী গ্রামে। তিনি সাবেক মেম্বার মোঃ আজাদ মিয়ার ছেলে। রাজনৈতিক জীবনে এর আগে তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে ঢাকা কলেজ ছাত্রলীগ। কুলাউড়া ইউনাইটেড রয়েলস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জীবন রহমান ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য হওয়ায় ক্লাবের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।