ঢাকা |
প্রকাশিত: ২:২৩ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২০
শনিবার বিকালে ডিসির নমুনায় করোনাভাইরাস ধরা পড়ার খবর পান বলে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।
সিভিল সার্জন জানান, গত শুক্রবার সন্ধ্যা থেকে ডিসি সর্দি-জ্বর অনুভব করলে শনিবার সকালে তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত বলেন, “তবে তিনি সুস্থ আছেন।
“হোমকোয়ারেন্টিনে রয়েছেন তিনি।”
আহমেদ সাদাত আরো জানান, এই ডিসি করোনাভাইরাস পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে ছিলেন। গত শুক্রবারও করোনাভাইরাস আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও ওষুধ সরবরাহ করেন তিনি।
যারা ডিসির পাশে কাজে ছিলেন তাদেরও রোববার নমুনা পরীক্ষা করা হবে জানিয়ে তিনি বলেন, “তার আগে জেলা প্রশাসনের সবাই হোম কোয়ারেন্টিনে থাকবেন।”
সিভিল সার্জন জানান, শনিবার কুষ্টিয়ার ৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে সাত জনের কোভিড-১৯ ধরা পড়েছে।
এ পর্যন্ত জেলায় মোট ১১১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দৌলতপুরে ২৩, ভেড়ামারায় ১৯, মিরপুরে ১২, কুষ্টিয়া সদরে ৩২, কুমারখালীতে ১৮ এবং খোকসায় ৭ জন। এদের মধ্যে পুরুষ ৮৫ ও নারী ২৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৩১ জন
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।