ঢাকা |
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৬
কুলাউড়া উপজেলাধীন ব্রাহ্মনবাজারস্থ মুসলিম এইড কমিউনিটি হাসপাতালের উদ্দ্যোগে বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজে সোমবার ফ্রি স্কুল স্বাস্থ্য প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যাপক মোঃ জয়নাল আবেদীন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল আহবাব চৌধুরী শাহজান, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফজলুল হক, মুসলিম এইড কমিউনিটি হাসপাতালের এ্যডমিন বেলাল আহমদ চৌধুরী, এইচপিও মো: সাইফুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রউফ চৌধুরী, মো: আনার উদ্দিন, মোঃ আইয়ুব খান, মোঃ মাহতাব মিয়া, মোঃ আতিকুর রহমান ও প্রভাষক, শিক্ষক ও শিক্ষিকা এবং হাসপাতালের কর্মচারী মঞ্জুরুল আলম, রুজেল আহমদ প্রমুখ। অনুষ্টানে প্রতিষ্টানের সহস্রাধিক ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে টুথ ব্রাশ,ক্রিমিনাশক ট্যাবলেট,মাক্স,সান্স ক্রীম বিতরণ করা হয়। উল্লেখ্য, মুসলিম এইড হাসপাতালের স্কুল স্বাস্থ্য প্রোগ্রামের মাধ্যমে এ পর্যন্ত ১৯টি প্রাথমিক বিদ্যালয় ও ১০ টি স্কুল এন্ড কলেজে প্রায় সাত হাজার ছাত্র ও ছাত্রীদের মাঝে টুথ ব্রাশ, ক্রিমিনাশক ট্যাবলেট,মাক্স, সান্স ক্রীম,শ্যাম্পু বডি লোশন ইত্যাদি বিতরণ করা হয়। (বিজ্ঞপ্তি)
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।