ঢাকা |
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, জুন ৩০, ২০১৭
বিশেষ প্রতিনিধি : কুলাউড়া পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের সংশোধিত ও ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। ২০১৭-১৮ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে ১৮ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার ৭শত ৬৬ টাকার বাজেট পেশ করা হয়। ২৯ জুন বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে পৌর মিলনায়তনে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাউন্সিলার ইকবাল আহমদ শামীমের পরিচালনায় বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান।
বাজেটে সর্বমোট আয় দেখানো হয়েছে ১৮ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার ৭শত ৬৬ টাকা। সর্বমোট ব্যয় ১৮ কোটি ০৯ লাখ ১২ হাজার ২শত ২৬ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫৯ লাখ ৩৬ হাজার ৫শত ৪০ টাকা। লিখিত বাজেট পাঠ করেন পৌরসভার সচিব শরদিন্দু রায়। কোরআন তেলাওয়াত করেন পৌরসভার স্টাফ জালাল আহমদ ও গীতা পাঠ করেন কর আদায়কারী ভানু পুরকায়স্থ।
উল্লেখ্য, প্রায় ৩ মাস পূর্বে কুলাউড়া পৌরসভা এ গ্রেডে উন্নীত হয়েছিলো। এ গ্রেডে উন্নীত হওয়ার পর এটি ছিলো প্রথম বাজেট।
বাজেট অনুষ্ঠানের দাওয়াত কার্ড এক বখাটে ছেলের মাধ্যমে বিলি করায় এবং কুলাউড়ায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার অনেক সাংবাদিকবৃন্দরা দাওয়াত না পাওয়ায় ক্ষোভ প্রকাশ ও বাজেট পেশ অনুষ্টান বয়কট করেন সাংবাদিকরা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।