কুলাউড়া থানার ওসি সামসুদ্দোহা সিলেট বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৬

কুলাউড়া থানার ওসি সামসুদ্দোহা সিলেট বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

 

এম. মছব্বির আলী : সিলেট বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সনদ পেলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দোহা (পিপিএম)। ১৩ জুন সোমবার দুপুরে বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সিলেট মোহাম্মদ মিজানুর রহমান (পিপিএম) এর কাছ থেকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সনদ গ্রহন করেন সামসুদ্দোহা (পিপিএম। এসময় বিভাগীয় উর্ধতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভাগীয় পুলিশ দপ্তর থেকে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তাঁকে এ সনদ প্রদান করা হয়েছে। এক প্রতিক্রিয়ায় দক্ষ এ পুলিশ কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা পিপিএম জানান, এ সনদ পাওয়ায় তিনি আরও উৎসাহিত হয়েছেন। সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আগামীতে যাতে দেশ সেরা পুলিশ কর্মকর্তা হতে পারেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় এর আগে এ পুলিশ কর্মকর্তা পিপিএম পদক পেয়েছিলেন।

এই সংবাদটি 317 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ