ঢাকা |
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৮
কুলাউড়া প্রতিনিধি : কাতারে মৃত্যুবরনকারী কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের উত্তর সাদীপুর গ্রামের মোঃ মশাহীদ আলীর পরিবারকে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের পক্ষ থেকে ২ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান অনুষ্টান ২ মার্চ শুক্রবার বিকেলে মোঃ মশাহীদ আলীর বাড়ীতে অনুষ্টিত হয়। হাজী রফিক মিয়ার সভাপতিত্বে ও এসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মামুন এর পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া পলি ক্লিনিকের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন কাতার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক আহমদ জায়েদ, কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক খালেদ পারভেজ বখ্শ, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, টাইম টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি তারেক হাসান, ইউপি সদস্য মোঃ ফজলুর রহমান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার রাসেল আহমদ প্রমুখ।
অতিথিরা কাতারে মৃত্যুবরনকারী মোঃ মশাহীদ আলীর স্ত্রী রুহিনা আক্তারের কাছে ২ লক্ষ টাকা তুলে দেন।
উল্লেখ্য, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সুয়েব তালুকদার ও সাংগঠনিক সম্পাদক রুবেজ আহমদ রুবেল এর সহযোগিতায় উক্ত টাকা সংগ্রহসহ মোঃ মশাহিদ আলীর লাশ দেশে পাঠানোর সময় এসোসিয়েশনের পক্ষ থেকে আরো ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।