কুলাউড়া আ’লীগ সভাপতি কামাল উদ্দিন এর মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৭

কুলাউড়া আ’লীগ সভাপতি কামাল উদ্দিন এর মৃত্যুবার্ষিকী আজ

 

বিশেষ প্রতিনিধি: কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, বিশিষ্ট আইনজীবি, সমাজসেবক এডঃ সৈয়দ কামাল উদ্দিন আহমদ এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৯ এপ্রিল বুধবার। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। এ ছাড়া আজ সন্ধ্যা ৭টায় সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, কুলাউড়া উপজেলার নর্ত্তন নিবাসী এডঃ সৈয়দ কামাল দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দেশে-বিদেশে চিকিৎসা গ্রহন শেষে ২০১৬ সালের ১৯ এপ্রিল মঙ্গলবার সিলেট শহরের নুরজাহান ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

এই সংবাদটি 397 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ