কুলাউড়ায় ৭ ইউনিয়নে নৌকার টিকেট পেলেন যারা

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৬

কুলাউড়া থেকে সংবাদদাতা: ৩য় দফা অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে কুলাউড়া উপজেলার ৭ ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল অনুষ্টিত হবে কুলাউড়ার ১৩ ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা নৌকা মার্কার টিকেট পেয়েছেন।
১৯ মার্চ শনিবার সন্ধ্যায় দলের প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। নৌকার টিকেট পাওয়ায় প্রার্থীদের সমর্থকরা নিজ নিজ এলাকায় মিষ্টি বিতরণ, কুশল বিনিময় ও আনন্দ উদযাপন করছেন।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে কুলাউড়া উপজেলার ৭ ইউনিয়নের নৌকার কান্ডারী হলেন, ১নং বরমচাল ইউপি’র আব্দুল আহবাব চৌধুরী শাজাহান, ২নং ভুকশিমইল ইউপি’র মোঃ রফিকুল ইসলাম রেনু, ৪নং জয়চন্ডি ইউপি’র আব্দুর রব মাহবুব, ৫ নং ব্রাহ্মণবাজার ইউপি’র মোঃ মমদুদ হোসেন, ৬নং কাদিপুর ইউপি’র মোঃ সেলিম আহমেদ, ৭নং কুলাউড়া সদর ইউপি’র লুৎফুর রহমান চৌধুরী, ৮নং রাউঁৎগাও ইউপি’র আকবর আলী সোহাগ।
এদিকে দলের ত্যাগী নেতাকর্মীকে মূল্যায়ন না করায় বিভিন্ন ইউনিয়নে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। কুলাউড়া সদর ইউনিয়নের ৩ বারের নির্বাচিত ও বর্তমান চেয়ারম্যান মোঃ শাহাজাহান, কাদিপুর ইউনিয়নের মনোনয়ন বঞ্চিত প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি বদরুল ইসলাম বদর, বরমচাল ইউনিয়নের মোঃ জামাল হোসেন, রাউৎগাও ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন চৌধুরী রিপন ও ফোজায়েল আহমদ সহ অনেক প্রার্থী তাদের ক্ষোভের কথা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রার্থী জানান, দলের ত্যাগি নেতা কর্মীদের বঞ্চিত করা হয়েছে। নেতাকর্মীরা হতাশ হয়েছেন। তৃণমূলে এর প্রভাব পড়বে।

এই সংবাদটি 370 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ