কুলাউড়ায় ৪৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৬

কুলাউড়ায় ৪৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

বিশেষ প্রতিনিধি : কুলাউড়ায় সমবায়ের দর্শন টেকসই উন্নয়নএই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা ৫ নভেম্বর শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়কুলাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে জনমিলন কেন্দ্রে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সালিক আহমদ ভুইয়ার সভাপতিত্বে ও উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা মোঃ জালাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলামঅনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, কুলাউড়া ইউসিঃ সিঃ লিমিটেডের চেয়ারম্যান ফজলুল হক ফজলূ, মৌলভীবাজার জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মঈনুল ইসলাম শামীম, উপজেলা ইউসিসি লিঃ (পল্লী উন্নয়ন) কর্মকর্তা শাহানারা পারভিন, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, ভাটেরা ইউপির সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমবায়ী মোঃ ফিরোজ আলী, কুলাউড়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারন সম্পাদক মাহবুব করিম মিন্টু প্রমুখসমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন সোহেল আহমদ, পার্থ মল্লিক, আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা জালাল সিদ্দিকী লিমন প্রমুখএ ছাড়া র‌্যালীতে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা প্রকৌশলী এলজিইডি আবুল হোসেন ও ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান জনিআলোচনা সভার পূর্বে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের কর্মকর্তা কর্মচারী,স্থানীয় সমবায়ীবৃন্দ ও মৌলভীবাজার জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সদস্য সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দের অংশ গ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালী কুলাউড়া শহর প্রদক্ষিন করে এবং পতাকা উত্তোলন করাউল্লেখ্য, প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার জাতীয় সমবায় দিবস পালিত করা হয়

 

এই সংবাদটি 374 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ