ঢাকা |
প্রকাশিত: ৬:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬
বিশেষ প্রতিনিধি : কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের মাইজগাও গ্রামের ৩য় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে (৯) ধর্ষনের অভিযোগে জুনেদ মিয়া (১৭) নামের এক বখাটকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বখাটে জুনেদ মিয়া একই গ্রামের দলা মিয়ার ছেলে। অভিযোগ থেকে জানা যায়, ১৯ নভেম্বর বিকেলে ধর্ষিতা স্কুল ছাত্রী তার স্কুল থেকে বাড়ীতে আসার পথে ৩টি বখাটে ছেলে রাস্তার পাশে ধান ক্ষেতে নিয়ে ধর্ষন করে। রক্তাক্ত অবস্থায় মেয়েটি বাড়ীতে গিয়ে তার মাকে ঘটনাটি বলে। এ সময় প্রচুর রক্তক্ষরনের কারনে মেয়েটির অবস্থার অবনতি ঘটতে থাকলে সাথে সাথে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জরুরী বিভাগে ভর্তি করানো হয় (হাসপাতালের ফরম নং ৮১৭ রেজিঃ নং ৪৩১)। ২০ নভেম্বর চিকিৎসা শেষে কুলাউড়া থানায় ভিকটিমের বাবা একটি মামলা (মামলা নং-১৭) দায়ের করেন। কুলাউড়া থানার এস আই আনোয়ারের নেতৃত্বে ধর্ষক জুনেদসহ তিন জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসলে ধর্ষক জুনেদ একাই ধর্ষন করার কথা স্বীকার করে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।