ঢাকা |
প্রকাশিত: ৪:২৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
কুলাউড়া থেকে আর এইচ চৌধুরী: কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়নে বিএনপির ধানের শীষে নির্বাচনে অংশ নিতে ৯৮ জন প্রার্থী দলীয় ফরম পূরণ করে জমা দিয়েছেন। ২৬ ফেব্র“য়ারী শুক্রবার সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফরম গ্রহণ করা হয়। কুলাউড়া উপজেলা বিএনপি ২৩ ফেরুয়ারী ১৩ টি ইউনিয়নে দলীয় প্রার্থী হতে ইচ্ছুকদের কাছে দলীয় ফরম বিতরণ করে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে সেই ফরম গ্রহণ করা হয়। এ উপলক্ষে দলীয় অফিসে আয়োজিত সংক্ষিপ্ত প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজার সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সভাপতি সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদের সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন ভূঁইয়া, অ্যাডভোকেট খালেদ লাকি, আশরাফ উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক শেখ শহিদুল ইসলাম এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীরা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।