ঢাকা |
প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০১৬
বিশেষ প্রতিনিধি: কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
রাজনগর উচ্চ বিধ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ২৩ আগস্ট মঙ্গলবার সকালে স্কুলে আসার পথে ১২ বছর বয়সী ৭ম শ্রেণির এক ছাত্রীকে টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর গ্রামের বটল মিয়ার পুত্র মাছুম আহমদ ও তার সহযোগিরা সিএনজি অটোরিক্সা যোগে অপহরণ করে। অপহৃতা স্কুল ছাত্রীকে নিয়ে কর্মধা ইউনিয়নের পরিত্যাক্ত ইকোপার্ক এলাকায় নিয়ে ধর্ষণ করে। খবর পেয়ে স্কুল ছাত্রীর পরিবারের লোকজন অজ্ঞান অবস্থায় পরিত্যাক্ত ইকোপার্ক এলাকা থেকে উদ্ধার করে বিকেলে কুলাউড়া হাসাপাতালে ভর্তি করেন।
কুলাউড়া হাসপাতাল থেকে স্কুল ছাত্রীকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিনয় ভূষণ রায় জানান, এ ব্যাপারে ধর্ষিতার পরিবার পুলিশকে অবহিত করেনি। তারপরও আমরা তদন্ত করে দেখবো।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।