ঢাকা |
প্রকাশিত: ২:৫৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৬
বিশেষ প্রতিনিধি : সারাদেশের সাম্প্রদায়িক হামলা ও তান্ডবের প্রতিবাদে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় ঘোষিত পক্ষকালব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ৩০ নভেম্বর বুধবার সকাল ১১টায় কুলাউড়া চৌমূহনীতে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। শেষে বিক্ষোভ মিছিল কুলাউড়া শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে চৌমূহনীতে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সিপিবির সাবেক সভাপতি খন্দকার লুৎফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ড. রজত কান্তি ভট্টাচার্য, উদীচি শিল্পী গোষ্ঠীর কুলাউড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিপুল চক্রবর্তী, ছাত্র ইউনিয়নের উপজেলা সাধারণ সম্পাদক ফয়জুল হক, খেলাঘর আসরের সদস্য জহিরুল ইসলাম প্রমুখ। কর্মসূচীতে উপজেলা সিপিবির বিভিন্ন গনসংগঠনের বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।