ঢাকা |
প্রকাশিত: ৩:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৬
লন্ডন প্রতিনিধি : কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা ইষ্ট লন্ডনের সোনারগাও রেষ্টুরেন্টে সংগঠনের সভাপতি রেজাউল হায়দার রাজুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম খানের পরিচালনায় এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি সজিবুর রহমানের কোরআন তেলাওতের মাধ্যমে অনুষ্টিত হয়। সভায় আলোচনায় অংশ নেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি শরীফুজ্জামান চৌধুরী তপন, সাবেক সভাপতি মোক্তার আহমেদ, সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান, সাবেক সভাপতি আতিকুর রহমান জুনেল, সাবেক সাধারন সম্পাদক সাহেদ উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ রানা, সহ-সভাপতি আকমল হুসেন জুয়েল, শহিদ আহমেদ ও ফজল আহমেদ ফজলু, নির্বাহী সদস্য কয়েস আহমেদ, ফরিদুল ইসলাম, সেলিম আহমেদ, আব্দুস সামাদ, জাহেদ উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার আব্দুল করীম নিপু, সহ-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম খান, আব্দুল আহাদ ও আব্দুল মোমিত মুক্তার, অর্থ সম্পাদক অলিউর রহমান চৌধুরী ফাহিম, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আরফিন রুহেল, আন্তর্জাতিক সম্পাদক আতিকুর রহমান আতিক, প্রচার সম্পাদক সৈয়দ ফয়জুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক জামাল আহমেদ রুবেল, তথ্য ও যোগাযোগ সম্পাদক বদরুল হক চৌধুরী তুহিন, সহ-অর্থ সম্পাদক শাহীন আহমেদ, সভার দ্বিতীয় পর্বে সংগঠনের সভাপতি রেজাউল হায়দার রাজুর সভাপতিত্বে ও সাবেক সভাপতি আতিকুর রহমান জুনেলের পরিচালনায় অনুষ্টিত সভায় আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মঈন উদ্দিন চৌধুরী, ইউরোপীয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের নব-নির্বাচিত সভাপতি শাহনুর খান এবং নজরুল ইসলাম খান ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনায় বক্তবো রাখেন সংবর্ধিত ব্যাক্তি বিশিষ্ট সমাজসেবক আমেরিকা প্রবাসী মঈন উদ্দিন চৌধুরী, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি ও ব্রিট্রিশ বাংলা ক্যাটার এসোসিয়েশনের সাধারন সম্পাদক শাহনুর খান, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক ও কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক নজরুল ইসলাম খান, কুলাউড়া ওয়েলফেয়ারের পক্ষে বক্তবো রাখেন সাবেক সভাপতি শরীফুজ্জামান চৌধুরী তপন সাবেক সাধারন সম্পাদক সাহেদ উদ্দিন চৌধুরী প্রমূখ শাহানুর খান এবং মঈন উদ্দিন আহমেদ চৌধুরী তাদের বক্তব্যে কুলাউডা ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন অনেক সামাজিক কার্যক্রম করে ইতোমধ্যে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনর বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সম্মান প্রদর্শন করায় কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে সার্বিক সহযোগীতার হাত প্রসারিত করবেন বলে আশ্বাস প্রদান করেন। সভার শেষে ওয়েলফেয়ারের অন্যতম সংগঠক আতিকুর রহমানের বড়ভাই এবং মৌলানা আব্দুল জলিলের পিতার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্টিত হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।