ঢাকা |
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৬
কুলাউড়ায় গ্রীন ভাটেরা ক্রিকেট ক্লাবের উদ্যোগে রৌপ্যকাপ এন্ড রৌপ্যকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ভাটেরা স্কুল এন্ড কলেজ মাঠে ২৯ জানুয়ারী শুক্রবার অনুষ্টিত হয়। ফাইনাল খেলার পূরস্কার বিতরনী আনুষ্টানে খেলা পরিচালনা কমিটির সভাপতি আকমল হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাংবাদিক শাকিল সিদ্দিকী খালেদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সংলাপ পত্রিকার সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, ভাটেরা ইউপি আওয়ামীলীগের সভাপতি হাজী আকমল আলী সিদ্দিকী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, বড়লেখা জামেয়া আলিম মাদ্রাসার উপাধ্য্ক্ষ মাওলানা মোঃ আব্দুল করিম, কুলাউড়া এনসি স্কুলের শিক্ষক সোহেল আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম বেলাল, খেলা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক নজরুল ইসলাম কামরান, প্রবাসী সদর আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাওছার মুন্না। এছাড়া উপস্থিত ছিলেন তালুকদার আদনান বাশার নিজাম, খসরু মিয়া, জাবের, সুমন, নোমান, ফয়েজ, নাহিদ ও রিয়াজ প্রমূখ। আম্পায়ারের দায়িত্বে ছিলেন সামছুল করিম জাহাঙ্গীর ও নুরুল ইসলাম। আশিঘর সুপার ষ্টারকে হারিয়ে গ্রাম বাংলা ক্লাব কৃঞ্চপুর চ্যাম্পিয়ন হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।