কুলাউড়ায় রিহান জেএসসিতে জিপিএ ৫ পেয়েছে

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৬

কুলাউড়ায় রিহান জেএসসিতে জিপিএ ৫ পেয়েছে

বিশেষ প্রতিনিধি : কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের হাসনপুর গ্রামের বাসিন্দা কাতার প্রবাসী আব্দুল লতিফ রেজুন ও গৃহিণী রোকশানা আক্তার রেক্সন দম্পতির পুত্র রিহান মুন্তাকিম এবারের জেএসসি পরীক্ষায় কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিয়ে কৃতিত্বের সহিত জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এ ফলাফল প্রকাশিত হয়। রিহান ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হতে চায়। রিহান তার ফলাফলের জন্য পিতা, মাতা, শিক্ষক/শিক্ষিকা, আত্মীয়স্বজনসহ সকলের কাছে দোয়া প্রার্থী।
উল্লেখ্য, রিহান ৩৫তম বিসিএস পরীক্ষায় মেধা তালিকায় ১ম স্থান অর্জনকারী ফাহমিদা ফেরদৌস ডেইজীর ভাগ্না।

এই সংবাদটি 313 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ