কুলাউড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ শিক্ষকের মৃত্যু

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৬

বিশেষ প্রতিনিধি : কুলাউড়ায় মোটর সাইকেল দূর্ঘটনায় আশুতোষ দেব (৫০) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি কুলাউড়া পৌর এলাকার মাগুরা আবাসিক এলাকার মৃত দ্বীনেশ দেবের ছেলে এবং ভাটেরা স্কুল এন্ড কলেজের রসায়ন বিভাগের প্রভাষক। তিনি কুলাউড়া শহরের মাগুরাস্থ আখড়া পরিচালনা কমিটির সভাপতি এবং শহরের উত্তরবাজারস্থ জনতা ফার্মেসীর সত্বাধিকারী।
দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী অপরজন একই কলেজের ক্লার্ক ফজির আলী (৪০) গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, ৩ আগস্ট বুধবার বেলা ৩টার দিকে কুলাউড়া-ব্রাহ্মণবাজার সড়কের কাপুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় কুলাউড়া শহরমুখি প্রভাষক আশুতোষের মোটরসাইকেলটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক ও ১জন আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে বিকেলে ওসমানী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সেখানে আশুতোষ দেব পরলোক গমন করেন।

এই সংবাদটি 566 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ