ঢাকা |
প্রকাশিত: ৬:৫৩ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৬
বিশেষ প্রতিনিধি : অস্বাস্থ্যকর পরিবেশে ভোজ্য খাবার পরিবেশনের অপরাধে কুলাউড়া পৌর শহরে ৩ টি ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন এই আদালত পরিচালনা করেন। ২১ জুন মঙ্গলবার বিকেলে পৌর এলাকার তিনটি খাবার রেস্টুরেন্টে সর্বমোট ১৫হ াজার টাকা জরিমানা করা হয়। সরেজমিনে দেখা যায়, কুলাউড়ার স্টেশন রোডের পলাশ হোটেলে ৩ হাজার টাকা, ইস্টার্ণ হোটেলে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দক্ষিণবাজারস্থ নাজমা হোটেলের অন্ধকার রুমে নোংরা পরিবেশে ভোজ্য খাবার রাখা এবং হোটেলে তৈরী মিষ্টির মান ভালো না থাকায় ২০০৯ এর ৫২ ধারায় ভোক্তা আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালতে অভিযানে নির্বাহী ম্যজিস্ট্রেটের সাথে অংশ নেন কুলাউড়া থানার এসআই সাব্বির আহসান, বর্ডার গার্ড সুবেদার আব্দুল গনি, উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ নাজির, অফিস সহকারী সাহেদুজ্জামান রনি প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।