কুলাউড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৬

কুলাউড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

 

প্রতিনিধি : কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম এর নেতৃত্বে উপজেলা শহরে ১৮ ফেব্র“য়ারী বৃহস্পতিবার এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মটরযান অধ্যাদেশে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জানা যায় মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধ পার্কিং, ফিটনেস বিহীন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৬টি সিএনজি, ২টি বাস, ৪টি মোটর সাইকেলকে আটক করে মটরযান অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় অংশ নেন কুলাউড়া থানার এসআই ফরিদ আহমদ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের স্টেনো বিনয় চন্দ্র দেব, অফিস সহায়ক আব্দুর রহমানসহ পুলিশ ফোর্স।

 

এই সংবাদটি 367 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ