ঢাকা |
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৬
বিশেষ প্রতিনিধি : ৩৫তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জনকারী ফাহমিদা ফেরদৌস ডেইজীকে সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩১ অক্টোবর সোমবার বিকালে সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বশির প¬াজাস্থ কার্যালয়ে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া পলি ক্লিনিকের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান এর সভাপতিত্বে এবং তরুণ সংবাদকর্মী ও সংগঠক মাহফুজ শাকিলের পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি এস এম উমেদ আলী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিসিএস পরীক্ষায় মেধা তালিকায় প্রথমস্থান অর্জনকারী ফাহমিদা ফেরদৌস ডেইজী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামছুদ্দোহা পিপিএম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্শ. সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউনেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, দৈনিক মানজমিনের মৌলভীবাজারের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন, সাপ্তাহিক হাকালুকি পত্রিকার নির্বাহী সম্পাদক এম আতিকুর রহমান আখই, মানবঠিকানার মফস্বল সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আতাউর রহমান চৌধুরী ছোহেল, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বড়লেখা ব্যুরো প্রধান এম. সামছুল হক, ছাত্রলীগ নেতা তায়েফ মোঃ নিয়াজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আজিজুল ইসলাম, সমাজসেবক খালেদ সারোয়ার, ইউনাইটেড রয়েল্স ক্লাবের বোর্ড চেয়ারম্যান মোঃ আজাদ আহমদ, কুলাউড়া ব্যবসায়ী সমিতির ১নং ওয়ার্ড সদস্য জাবেদ মাহবুব, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, মানবঠিকানার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ জসিম চৌধুরী, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার তারেক হাসান, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি সেলিম আহমদ, বাংলানিউজ নেটওয়ার্কের যুগ্ম সম্পাদক এম আর রাসেল, সাপ্তাহিক জনতার নিঃশ্বাসের সিলেট ব্যুরো প্রধান ইউসুফ আহমদ ইমন, কুলাউড়া ব্যবসায়ী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক হোসেন মনসুর, ইউনাইটেড রয়েল্স ক্লাবের বোর্ড সদস্য শহীদুল ইসলাম তনয়, জাহেদ রহমান, সহ-সভাপতি মোশারফ সুমন, সাধারণ সম্পাদক এম আই মুর্শেদ, ছাত্রলীগনেতা মোঃ জহিরুল ইসলাম জহির, সমাজসেবক মহিউদ্দিন আহমদ আদনান, যুবলীগনেতা ইকবাল হোসেন রিজন, ছাত্রলীগনেতা ফয়েজুর রহমান ফয়েজ, বিপ¬ব দাস, আবুধাবী প্রবাসী অলি আহমদ মান্না প্রমুখ। এছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন সংবর্ধিত ফাহমিদা ফেরদৌস ডেইজীর রতœগর্ভা মাতা ফেরদৌস আক্তার ও ছোটবোন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির এলএলবি ৩য় বর্ষের মেধাবী ছাত্রী ফারজানা ফেরদৌস সেইজী।
অনুষ্টানে সংবর্ধিত ফাহমিদা ফেরদৌস ডেইজীকে সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট ও ফুলের তোড়া প্রদান করা হয়
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।