ঢাকা |
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৬
বিশেষ প্রতিনিধি : কুলাউড়ায় বিষপান করে সেলিম মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া গ্রামের আকবর আলী ছেলে। ১৮ সেপ্টেম্বর রোববার রাতে নিজ ঘরে সে বিষপানে আত্মহত্যা করেছে বলে পরিবার সূত্র জানায়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় সেলিম তার বাবার সাথে ঝগড়া করে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এর কিছুক্ষণ পর পরিবারের অন্য সদস্যরা তাকে অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। এসময় বিষপানরত অবস্থায় সেলিমকে দেখতে পেয়ে পরিবারের লোকজন তাৎক্ষনিক তাকে উদ্ধার করে দ্রুত কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষপানে সেলিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম তালুকদার জানান, পরিবারের তথ্যমতে এটা আত্মহত্যা। কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর আমরা তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেব।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।