কুলাউড়ায় বিএনপি নেতা বদরুজ্জামান সজলের জামিন নামঞ্জুর-কারাগারে প্রেরন

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৭

কুলাউড়ায় বিএনপি নেতা বদরুজ্জামান সজলের জামিন নামঞ্জুর-কারাগারে প্রেরন

বিশেষ প্রতিনিধি : কুলাউড়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলকে জামিন নামঞ্জুর করে গ্রেফতারের মাধ্যমে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ১২ মার্চ রোববার সকালে মৌলভীবাজার নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে এ আদেশ দেওয়া হয়। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বদরুজ্জামান সজলের সহধর্মীনি মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নি জানান, ২ বছর আগে অবৈধভাবে গাছ কাটার মিথ্যা অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন কুলাউড়া থানার সাবেক ওসি মতিয়ার রহমান। এই মামলায় দীর্ঘদিন তিনি জামিনে ছিলেন। গত সপ্তাহে তিনি বিভিন্ন কাজের চাপে থাকার কারনে আদালতে হাজিরা দিতে পারেননি। ১২ মার্চ রোববার হাজিরা দিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই সংবাদটি 600 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ