কুলাউড়ায় পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৬

কুলাউড়ায় পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার ভাটেরায় পুকুর থেকে সেগুন বেগম (৩১) নামক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, ৫ মার্চ শনিবার দুপুরে শাহ্ আমীর এলাকার আলফু মিয়ার মেযে সেগুন বেগম বাড়ীর পাশের পুকুরে গোসল করতে যান। পুকুর থেকে ফিরতে দেরি হলে বাড়ি লোকজন তাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ভাসমান মৃতদেহ দেখতে পান। পরে কুলাউড়া থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই সংবাদটি 468 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ